সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে চাকরির বাজার ও কর্মক্ষেত্রের চাহিদা। আজকের করপোরেট ও প্রাতিষ্ঠানিক বিশ্বে শুধু ভালো একাডেমিক ফল বা সিভিতে থাকা কয়েকটি টেকনিক্যাল দক্ষতাই সাফল্যের নিশ্চয়তা নয়। মেধা একজনকে সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদি সাফল্য, সম্মান ও অগ্রগতি নির্ভর করে ব্যক্তিত্ব, কর্মনিষ্ঠা এবং পেশাদার আচরণের ওপর।
তরুণদের ক্যারিয়ার গঠনের পথে কিছু মৌলিক গুণাবলি রয়েছে, যা একজন সাধারণ কর্মীকেও প্রতিষ্ঠানের কাছে অনন্য ও নির্ভরযোগ্য করে তুলতে পারে।
শিষ্টাচার এমন একটি নীরব ভাষা, যা কোনো খরচ ছাড়াই একজন মানুষের ব্যক্তিত্বকে গ্রহণযোগ্য করে তোলে। সহকর্মী, ঊর্ধ্বতন কিংবা অধস্তন—সবার সঙ্গে ভদ্র, আন্তরিক ও সম্মানজনক আচরণ একটি সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলে। একটি আন্তরিক ‘শুভ সকাল’ কিংবা কাজ শেষে একটি ছোট্ট ‘ধন্যবাদ’ও পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং কর্মক্ষেত্রের মানসিক চাপ কমাতে সহায়তা করে।
মনে রাখতে হবে, একজন কর্মীর আচরণই নির্ধারণ করে সহকর্মীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা। উচ্চতর ডিগ্রি থাকলেও যদি আচরণে বিনয়, সৌজন্য ও পেশাদারত্বের অভাব থাকে, তবে সেই মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব হয় না।
প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও নিয়মকানুন থাকে। অনেকে এসব নিয়মকে স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবে দেখেন, অথচ বাস্তবে এগুলো একটি প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিচালনার ভিত্তি। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রত্যেক কর্মীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বশীলতা শুধু নিজের নির্ধারিত কাজ শেষ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে নিজের দায়িত্ব বলে মনে করাই প্রকৃত দায়িত্ববোধের পরিচয়। নিয়মের প্রতি শ্রদ্ধা, সততা এবং দায়িত্ব পালনে আন্তরিকতা একজন কর্মীকে নির্ভরযোগ্য ও পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করে।

কাজের প্রতি একাগ্রতা
বর্তমান সময়ে ‘স্মার্ট ওয়ার্ক’-এর কথা বেশি শোনা যায়। তবে স্মার্টভাবে কাজ করার পূর্বশর্তই হলো একাগ্রতা। একাগ্র মনোযোগ একটি সাধারণ কাজকেও অসাধারণ করে তুলতে পারে। কাজে ফাঁকি দেওয়া বা দায় এড়িয়ে চলার প্রবণতা হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা ক্যারিয়ারের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে, কাজের প্রতি আন্তরিকতা ও নিবেদন মানুষকে নতুন চ্যালেঞ্জ গ্রহণের সাহস জোগায়। আর প্রতিটি নতুন চ্যালেঞ্জই দক্ষতাকে আরও পরিপক্ব করে তোলে। বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতার বিকল্প নেই।
একটি ইতিবাচক ও ফলপ্রসূ কর্মপরিবেশ হঠাৎ করে তৈরি হয় না। এর জন্য প্রয়োজন সুশাসন, শৃঙ্খলা এবং কার্যকর সময় ব্যবস্থাপনা। সময়নিষ্ঠা একজন পেশাদারের অন্যতম বড় পরিচয়। সময়মতো কর্মস্থলে উপস্থিত হওয়া, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা কর্মজীবনের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে কাজ শেষ করার চেয়ে পরিকল্পিতভাবে নির্ধারিত সময়ে মানসম্মত কাজ সম্পন্ন করাই প্রকৃত দক্ষতার পরিচয়। সময়ের যথাযথ মূল্যায়ন একটি প্রতিষ্ঠানে সুস্থ, সুশৃঙ্খল ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলে।
ক্যারিয়ারের শুরুটা অনেকের কাছে কঠিন ও অনিশ্চয়তায় ভরা মনে হতে পারে। কিন্তু শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, একাগ্রতা এবং সময় সচেতনতার মতো গুণগুলো যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত করা যায়, তবে যেকোনো কর্মক্ষেত্রেই নিজেকে অপরিহার্য করে তোলা সম্ভব।
মেধা অনেকাংশে জন্মগত হতে পারে, কিন্তু শিষ্টাচার, কর্মনিষ্ঠা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা সম্পূর্ণই চর্চার বিষয়। তাই আজ থেকেই নিজের ভেতরে এসব গুণের চর্চা শুরু করুন।
মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের উন্নতি এবং ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য একে অপরের পরিপূরক। আপনি যখন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তখন সাফল্যও একসময় আপনার হাত ধরেই আসবে।

ব্যবসা, ক্যারিয়ার কিংবা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিযোগিতায় মেতে উঠি। সবার আগে যাওয়ার এই দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় লড়াইয়ের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। অথচ প্রখ্যাত উদ্যোক্তা, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী পিটার থিয়েল তাঁর আলোচিত বই ‘জিরো টু ওয়ান’-এ তুলে ধরেছেন ভিন্ন এক দর্শন।
১১ এপ্রিল ২০২৬
মো. জাহিদ হাসান নাইম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক শেষ করেছেন। এরপর তিনি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তাঁর মেধাক্রম ছিল ৪। ভাইভা বোর্ডের...
০৭ মার্চ ২০২৬
গাজীপুর-জয়দেবপুরের শহরতলি থেকে শুরু হওয়া আবুল নুরুজ্জামানের যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনার পর বৃত্তি নিয়ে তিনি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
০৭ মার্চ ২০২৬
আপনার বয়স ২২। সদ্য স্নাতক শেষ করেছেন। সমাবর্তনের মঞ্চ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম বা লিঙ্কডইনের ফিড—সবখানেই এক পরামর্শ ঘুরেফিরে আসে: নিজের প্যাশন অনুসরণ করুন, যা ভালোবাসেন, সেটাই করুন।
০৭ মার্চ ২০২৬