Ajker Patrika

সফলতার কৌশল ‘জিরো টু ওয়ান’

সাব্বির হোসেন
সফলতার কৌশল ‘জিরো টু ওয়ান’
ছবি: সংগৃহীত

ব্যবসা, ক্যারিয়ার কিংবা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিযোগিতায় মেতে উঠি। সবার আগে যাওয়ার এই দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় লড়াইয়ের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। অথচ প্রখ্যাত উদ্যোক্তা, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী পিটার থিয়েল তাঁর আলোচিত বই ‘জিরো টু ওয়ান’-এ তুলে ধরেছেন ভিন্ন এক দর্শন। তাঁর মতে, ‘প্রতিযোগিতা বিজয়ীদের জন্য নয়, বরং লুজারদের জন্য!’

থিয়েলের ভাষায়, সত্যিকারের সফল ব্যবসা সেটিই, যা নিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বা ‘মনোপলি’ তৈরি করতে পারে। ভবিষ্যতের সফল উদ্যোক্তারা শুধু আরেকটি সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়া তৈরি করবেন না; বরং এমন কিছু করবেন, যা এই পৃথিবী আগে কখনো দেখেনি। সফলতার এই নতুন সমীকরণকে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে বোঝা যায়।

ভিন্ন চিন্তা ও ‘গোপন সত্য’

নিজেকে একটি প্রশ্ন করা জরুরি—‘কোন গুরুত্বপূর্ণ সত্যটি আমি জানি, যা বেশির ভাগ মানুষ মানতে চায় না?’ থিয়েলের মতে, এই প্রশ্নের উত্তরে লুকিয়ে থাকে যুগান্তকারী উদ্ভাবনের বীজ।

বর্তমানে অনেক কিছু আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আছে। যদি ধরে নিই, সবকিছু এরই মধ্যে আবিষ্কৃত হয়ে গেছে, তাহলে বড় কিছু করার সুযোগ থাকবে না। বাজার বা মানুষের চাহিদা সম্পর্কে যত ভালো ‘গোপন সত্য’ খুঁজে বের করা যাবে, ব্যবসার ভিত্তি তত মজবুত হবে।

ছোট বাজার দিয়ে শুরু

অনেক স্টার্টআপ শুরুতে বড় বাজার দখলের স্বপ্ন দেখে, যা অনেক সময় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। এর পরিবর্তে একটি ছোট, নির্দিষ্ট বাজার—যাকে বলা হয় ‘নিশ মার্কেট’ থেকে শুরু করা উচিত।

সেই ছোট বাজারে সফলভাবে আধিপত্য প্রতিষ্ঠার পর ধীরে ধীরে বড় বাজারের দিকে এগোনো হবে বুদ্ধিমানের কাজ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্য—এই দুই-ই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মজবুত ভিত্তি ও নিবেদিত টিম

স্টার্টআপের শুরুতে করা ভুলগুলো পরে আর সহজে ঠিক করা যায় না। তাই শুরুতে একটি শক্ত ভিত্তি তৈরি করা জরুরি। একটি সফল টিমে এমন মানুষ থাকা দরকার, যারা শুধু বেতনের জন্য কাজ করেন না, বরং কোম্পানির ভিশন ও লক্ষ্যকে নিজের মনে ধারণ করেন; পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা আনতে বোর্ডের আকার ছোট রাখা (৩ থেকে ৫ জন) ভালো। প্রত্যেকের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পণ্য, প্রযুক্তি ও কার্যকর মার্কেটিং

প্রযুক্তি কখনো মানুষের বিকল্প নয়; বরং মানুষের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার মাধ্যম। একটি পণ্যভিত্তিক কোম্পানি সাধারণত সহজে স্কেল করা যায়।

তবে একটি অসাধারণ পণ্যও নিজে নিজে বিক্রি হয় না। সঠিক গ্রাহকের

কাছে পৌঁছাতে শক্তিশালী বিক্রয় ও মার্কেটিং কৌশল অপরিহার্য।

টিকে থাকার লড়াই

ব্যবসায় ‘ফার্স্ট মুভার’ হওয়া ভালো, কিন্তু সেটাই শেষ কথা নয়। শেষ পর্যন্ত টিকে থেকে বাজারে বড় পরিবর্তন আনা—এটাই প্রকৃত সাফল্য। সব উদ্যোগই সফল হয় না; বরং খুব অল্প কিছু প্রজেক্টই বিনিয়োগের বড় রিটার্ন এনে দেয়। তাই আবেগের চেয়ে বাস্তবতা ও কৌশলকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

নতুন কিছু সৃষ্টির ডাক

‘জিরো টু ওয়ান’ আমাদের শেখায় প্রচলিত ধারার বাইরে ভাবতে। অন্যের করা কাজের পুনরাবৃত্তি না করে নতুন কিছু সৃষ্টি করাই ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকার ও নেতৃত্ব দেওয়ার একমাত্র পথ।

এই দর্শন শুধু ব্যবসার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত