
মো. জাহিদ হাসান নাইম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক শেষ করেছেন। এরপর তিনি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তাঁর মেধাক্রম ছিল ৪। ভাইভা বোর্ডের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকে তিনি একটি নমুনা ভাইভা তুলে ধরেছেন।
চেয়ারম্যান: আপনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন এবং পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তাহলে প্রশাসন বা পুলিশ কেন?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, আমার একাডেমিক ভিত্তি প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে হওয়ায় বিশ্লেষণী দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং ডেটা ম্যানেজমেন্টে অভ্যস্ত হয়েছি। বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি মনে করি, প্রযুক্তিগত জ্ঞানকে প্রশাসনিক বা পুলিশ ক্যাডারের সঙ্গে সংযুক্ত করে নীতি বাস্তবায়ন আরও কার্যকর, স্বচ্ছ এবং সময়োপযোগী করা সম্ভব।
চেয়ারম্যান: What is IR? কোনটি কোন প্রেক্ষাপটে হয়েছিল?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, IR বলতে Industrial Revolution-কে বোঝায়।
১ম শিল্পবিপ্লব: বাষ্প ইঞ্জিনের আবিষ্কার
২য় শিল্পবিপ্লব: বিদ্যুৎ এবং Mass Production
৩য় শিল্পবিপ্লব: ডিজিটাল প্রযুক্তি ও অটোমেশন
৪র্থ শিল্পবিপ্লব: এআই, আইসিটি ও স্মার্ট প্রযুক্তি
চেয়ারম্যান: পুলিশে যোগ দিলে এআই কীভাবে কাজে লাগাবেন?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, এআই দিয়ে পুলিশের অনেক কাজ করা সম্ভব। যেমন হাজার হাজার কেস স্টাডি কয়েক সেকেন্ডে বিশ্লেষণ, ক্রাইম প্যাটার্ন শনাক্তকরণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ফেস রিকগনিশন, অটোমেটেড মনিটরিং ও সাইবার সিকিউরিটি নিশ্চিত করা। এ ছাড়া জনসেবা বাড়াতে চ্যাটবট ব্যবহার করা যায়। বর্তমানে অপরাধীরা প্রযুক্তির মাধ্যমে দমনমূলক পদ্ধতিতে অপরাধ করছে, তাই পুলিশের কার্যক্রমে এআইয়ের ব্যাপক ব্যবহার অপরিহার্য।
চেয়ারম্যান: প্রসপেক্টাস অব ব্লু ইকোনমি কী হতে পারে?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, সমুদ্র থেকে মৎস্য সম্পদ আহরণ আমাদের খাদ্যনিরাপত্তা এবং রপ্তানি আয় বৃদ্ধি করতে পারে। সমুদ্রপথে বাণিজ্য ও বন্দর উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এ ছাড়া সমুদ্রের তলদেশে রয়েছে খনিজ সম্পদ এবং ইকো-ট্যুরিজমের সম্ভাবনাও আছে... (স্যার থামিয়ে দিয়ে নতুন প্রশ্ন করলেন)।
চেয়ারম্যান: Act ও Ordinance-এর পার্থক্য কী?
মো. জাহিদ হাসান নাইম: Act হলো সংসদ বা বিধানসভা কর্তৃক প্রণীত আইন, যা সর্বজনীনভাবে প্রযোজ্য এবং স্থায়ী। Ordinance হলো রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থায় জারি করা অস্থায়ী আইন, যা পরে সংসদের অনুমোদনের মাধ্যমে স্থায়ী হয়।
চেয়ারম্যান: সাংবিধানিক প্রতিষ্ঠান কী কী?
মো. জাহিদ হাসান নাইম: সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট এবং কর্ম কমিশন।
চেয়ারম্যান: কর্ম কমিশন ও নির্বাচন কমিশন কোন সংবিধান ধারায় প্রতিষ্ঠিত?
মো. জাহিদ হাসান নাইম: বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা ১১৮ নং অনুচ্ছেদে এবং কর্ম কমিশন ১৩৭ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
চেয়ারম্যান: স্থানীয় সরকারের অর্গানাইজেশন ও ইন্টারিম সময়কালের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ। ইন্টেরিম সময়কালে কার্যক্রম চালু থাকে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে। শহুরে সরকারের মধ্যে রয়েছে পৌরসভা ও সিটি করপোরেশন।
চেয়ারম্যান: জুলাই অভ্যুত্থান সম্পর্কে এক মিনিটে ইংরেজিতে বলুন।
মো. জাহিদ হাসান নাইম: Sir, the July Uprising was a mass movement against authoritarian rule in Bangladesh. It began as a movement against quota discrimination in government jobs, but it quickly transformed into a nationwide non-cooperation movement following brutal state crackdowns, including the killing of students such as Abu Sayeed, Mugdho and many others. Students, professionals and ordinary citizens took to the streets demanding the restoration of democracy, accountability, and good governance. The movement was largely youth-led, organized through campuses and social media and it quickly spread throughout the country.
এক্সটার্নাল-১: SDG ও MDG-এর পূর্ণ রূপ কী?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, MDG হলো Millennium Development Goal এবং SDG হলো Sustainable Development Goal.
এক্সটার্নাল-১: এসডিজিতে কয়টি goal আছে?
(মূলত ‘goals’ না বলে ‘goal’ বলায় স্যার প্রশ্নটি করেন। জবাবে ১৭টি বলার পর স্যার জানতে চান, তাহলে এটাকে ‘goal’ বলা হবে, নাকি ‘goals’?)
মো. জাহিদ হাসান নাইম: দুঃখিত স্যার, এখানে ‘goals’ হবে।
এক্সটার্নাল-১: Rules এবং Regulations-এর মধ্যে পার্থক্য কী?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই। যেমন Bangladesh Atomic Energy Regulatory Authority নিউক্লিয়ার খাতে Regulations প্রণয়ন করে। তবে Rules-এর বিষয়টি আমি পুরোপুরি নিশ্চিত নই। এটা কি স্যার Rules of Business-এর সঙ্গে সম্পর্কিত? দুঃখিত স্যার।
(স্যার বললেন ‘ঠিক আছে, নিশ্চিত না হলে বলার দরকার নেই।’)
এক্সটার্নাল-১: সীমান্তবর্তী ১৫টি জেলার নাম বলুন।
মো. জাহিদ হাসান নাইম: স্যার, আমি হয়তো গুছিয়ে বলতে পারব না, একটু অগোছালোভাবে বলতে চাই। (স্যার অনুমতি দেন।)
জয়পুরহাট, জামালপুর, লালমনিরহাট, শেরপুর, নবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, নওগাঁ—এভাবে ১২টি জেলার নাম বলার পর স্যার আমাকে থামিয়ে দেন।
এক্সটার্নাল-১: পরিবেশদূষণের কয়েকটি কারণ বলুন।
মো. জাহিদ হাসান নাইম: শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, যার মাধ্যমে আমরা অনেক নদী প্রায় ধ্বংস করে ফেলেছি। এ ছাড়া যানবাহনের ধোঁয়া, ইটভাটা, যেখানে- সেখানে বর্জ্য ফেলা, অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং অতিরিক্ত শব্দদূষণ।
এক্সটার্নাল-২: ECA কী?
মো. জাহিদ হাসান নাইম: (কিছুটা বিভ্রান্ত হয়ে) Environment Conservation Act, 1995। তখন স্যার বলেন, তিনি আসলে Ecologically Critical Area বোঝাতে চেয়েছিলেন।
এক্সটার্নাল-২: আপনি একটু আগে বললেন নদীতে কলকারখানার বর্জ্য ফেলা যাবে না। কিন্তু আমার তো অন্য কোনো উপায় নেই। তাহলে আমি কী করতে পারি?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, cleaner production পদ্ধতি গ্রহণ করে উৎসেই বর্জ্য উৎপাদন কমানো যায়। পাশাপাশি বর্জ্য পরিশোধন করে তারপর নদীতে নির্গমন করা যেতে পারে।
এক্সটার্নাল-২: ETP-এর নাম শুনেছেন?
মো. জাহিদ হাসান নাইম: জি স্যার, Effluent Treatment Plant.
এক্সটার্নাল-২: ভারী ধাতু কোনগুলো? এগুলো পানিতে দূষণ সৃষ্টি করলে মানবদেহে কী প্রভাব পড়ে?
মো. জাহিদ হাসান নাইম: ভারী ধাতুর মধ্যে আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ, লেড ইত্যাদি রয়েছে। এগুলো পানিতে মিশলে স্নায়ুতন্ত্রের ক্ষতি, কিডনি ও লিভারের সমস্যা, ত্বকের রোগ, গর্ভপাত এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে।
এক্সটার্নাল-২: একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নদী ব্যবস্থাপনায় কীভাবে ভূমিকা রাখবেন?
মো. জাহিদ হাসান নাইম: স্যার, নদীর water level, flow এবং water quality পরিমাপের জন্য স্মার্ট সেন্সর, SCADA এবং telemetry-ভিত্তিক real-time monitoring system ডিজাইন করা যেতে পারে। পাশাপাশি ডেটা অ্যানালাইসিস ও ডেটা ম্যানেজমেন্টের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙনসহ বিভিন্ন বিষয় ব্যবস্থাপনায় সহায়তা করা সম্ভব।
অনুলিখন: জেলি খাতুন

গাজীপুর-জয়দেবপুরের শহরতলি থেকে শুরু হওয়া আবুল নুরুজ্জামানের যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনার পর বৃত্তি নিয়ে তিনি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
৫ ঘণ্টা আগে
আপনার বয়স ২২। সদ্য স্নাতক শেষ করেছেন। সমাবর্তনের মঞ্চ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম বা লিঙ্কডইনের ফিড—সবখানেই এক পরামর্শ ঘুরেফিরে আসে: নিজের প্যাশন অনুসরণ করুন, যা ভালোবাসেন, সেটাই করুন।
৫ ঘণ্টা আগে
পাবলিক স্পিকিংয়ের কথা ভাবলেই অনেকের বুক ধড়ফড় করে, হাতের তালু ঘেমে যায়। কিন্তু সত্য হলো, এটি কোনো জন্মগত প্রতিভা নয়; চর্চার মাধ্যমে শেখা যায়। সঠিক প্রস্তুতি ও কৌশল থাকলে আপনি ভয়কে জয় করে একজন আত্মবিশ্বাসী বক্তা হয়ে উঠতে পারেন। চলুন জেনে নিই, পাবলিক স্পিকিংয়ে দক্ষ হওয়ার ১০টি কার্যকর কৌশল
০৭ জানুয়ারি ২০২৬
বর্তমান যুগে জ্ঞান বিনিময়ের অন্যতম কার্যকর মাধ্যম হলো প্রেজেন্টেশন। শিক্ষাঙ্গন থেকে শুরু করে করপোরেট দুনিয়া, প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে গবেষণা সম্মেলন—সব জায়গাতে একটি পরিষ্কার ও গোছানো প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু শুধু স্লাইড তৈরি করলেই একটি প্রভাবশালী প্রেজেন্টেশন হয় না।
১০ মে ২০২৫