
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করতে সম্প্রতি এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ও বিএসআরএম একটি চুক্তি স্বাক্ষর করেছে। ‘ফ্যামিলি হাউস সাপোর্ট ফর অলটারনেটিভ কেয়ার ফ্যাসিলিটিজ’ নামের উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে।
এই চুক্তির আওতায় বিএসআরএম এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামের ফ্যামিলি হাউসগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, আবাসন ইত্যাদি সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক ও বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অব সিএসআর রুনি রহমান।
অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মো. এনামুল হক বলেন, ‘বিএসআরএমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা দ্বিগুণ শক্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব। এর ধারাবাহিকতায়, আমরা বাংলাদেশে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সক্ষম হব বলে আমি আশাবাদী।’
এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের মতে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবারভিত্তিক পরিচর্যায় বেসরকারি খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশে ৫৫ বছরের বেশি সময় ধরে কাজ করছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঝুঁকিতে থাকা শিশু ও পরিবারের জন্য পারিবারিক আদলে বিকল্প যত্ন, তরুণদের উন্নয়ন, শিক্ষা এবং জরুরি সহায়তা দিয়ে আসছে। সামাজিক উন্নয়ন ও শিশুর কল্যাণে অনন্য অবদানের জন্য সংস্থাটি মর্যাদাপূর্ণ ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত হয়েছে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
৪ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
৮ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১০ ঘণ্টা আগে