
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
লাইভ ট্রান্সমিশন করা এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটররা উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।
ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরম্যান্স এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সবার উদ্দেশে বক্তব্য দেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধারাবাহিকভাবে পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিস্টেড কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি দিয়েছে।

আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা যাতে চাহিদা অনুযায়ী নিজেদের আমানত তুলতে পারেন, তা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির তারল্য পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেওয়া।
৩ ঘণ্টা আগে
চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ১৫ বছর এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে ডিপি ওয়ার্ল্ড। তবে টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে। শেষ পর্যন্ত এসব সম্পদের মালিক থাকবে বাংলাদেশ সরকার।
৫ ঘণ্টা আগে