
বেসরকারি ন্যাশনাল ব্যাংক পিএলসি থেকে নেওয়া ঋণের ১ হাজার ৬২৬ কোটি টাকা এক যুগেও পরিশোধ করা হয়নি। এই অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ উঠেছে এফএমসি ডকইয়ার্ড লিমিটেড ও ফ্রেন্ডস মাল্টিট্রেড কোম্পানি নামক দুটি প্রতিষ্ঠানের কর্ণধারদের বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত সময়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের যোগসাজশে এই অর্থ তুলে নেন এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসীন চৌধুরী, পরিচালক খাতুনে জান্নাত ও হামিদা খাতুন। পরে তা বিদেশে পাচার করেছেন ইয়াসীন চৌধুরী।
দুদকের অনুসন্ধান-সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঋণ নিতে দুটি প্রতিষ্ঠান দেখানো হলেও ঋণগ্রহীতা ও সুবিধাভোগীরা একই ব্যক্তি।
সম্প্রতি ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে ঋণের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। দুদকের দেওয়া চিঠিতে এফএমসি ডকইয়ার্ড লিমিটেড এবং ফ্রেন্ডস মাল্টিট্রেড কোম্পানির নামে অনুমোদন ও প্রদানকৃত ঋণসংক্রান্ত অডিট প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। এ ছাড়াও ঋণ গ্রহণের পর সেই অর্থ স্থানান্তর, ক্লিয়ারিং, পে-অর্ডার বা অন্যান্য লেনদেন হয়ে থাকলে; সেই হিসাবের তথ্যাদি (মানি ট্রায়াল) চাওয়া হয়েছে। ঋণসংক্রান্ত অন্যান্য তথ্য চেয়েছে দুদক।
এই অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে। টিমে দুদকের একজন উপপরিচালক, একজন সহকারী পরিচালক ও একজন উপসহকারী পরিচালককে সদস্য রাখা হয়েছে।
জানতে চাইলে দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন আজকের পত্রিকা'কে বলেন, দুদক অভিযোগ ধরে কাজ করে। ফলে অনুসন্ধান শেষ না হলে কমিশন থেকে অনুসন্ধান ও তদন্তের বিষয়ে বিস্তারিত বলার সুযোগ থাকে না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি খাতের ব্যাংকগুলোতে গত সরকারের আমলে যে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে, এটা তার উদাহরণ। এর জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায় কম নয়। ভবিষ্যতে কেউ যেন আর এমন কাজ করতে সাহস না করে, সে জন্য সুশাসন নিশ্চিত করতে হবে। সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।
আরো খবর পড়ুন:

পর্যটন খাতকে শুধু প্রচারনির্ভর না রেখে পুরো ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিমানবন্দর থেকে পরিবহন, হোটেল, ভিসা, বুকিং, পেমেন্ট, ট্যুর গাইড ও পর্যটন তথ্য—সব সেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায়
১ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৪ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
৪ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৪ ঘণ্টা আগে