
সর্বজনীন পেনশন স্কিমকে আরও সহজ ও কার্যকর করতে দেশের ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)। গতকাল সোমবার অর্থ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান।
চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলো পেনশন স্কিমে নিবন্ধন, চাঁদা সংগ্রহ ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযুক্তিতে এনপিএকে সহায়তা করবে। এতে নাগরিকদের অংশগ্রহণ সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, ব্যাংকগুলোর বড় ভূমিকা রয়েছে এই স্কিম বাস্তবায়নে। তাদের উচিত গ্রাহকদের এতে উদ্বুদ্ধ করা। জনগণের অংশগ্রহণ বাড়াতে প্রচার জোরদার করতে হবে। এতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং সরকারের লক্ষ্য পূরণে সহায়তা মিলবে।
চুক্তি স্বাক্ষরকারী ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউসিবি।
এই চুক্তির মাধ্যমে এখন পর্যন্ত ৪১টি ব্যাংক সর্বজনীন পেনশন কার্যক্রমে যুক্ত হয়েছে। বাকি দেশীয় ব্যাংকগুলোও পর্যায়ক্রমে যুক্ত হবে বলে জানিয়েছে এনপিএ।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে রয়েছে চারটি স্কিম। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রত্যেক অংশগ্রহণকারী পান একটি ইউনিক পেনশন আইডি, যার মাধ্যমে অনলাইনে চাঁদা জমা ও মুনাফার তথ্য দেখা যায়। স্কিমে রয়েছে আয়কর রেয়াত, ঋণসুবিধা এবং দরিদ্রদের জন্য সরকারি সহ-অংশীদারত্বের সুযোগ। ফলে এটি হতে পারে অবসরোত্তর জীবনযাত্রার একটি নিরাপদ ভিত্তি।

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
২ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
২ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলো এ ঋণের সুবিধা পাবে।
৮ ঘণ্টা আগে