আত্মসাৎ

ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে গরুর খামারে বিনিয়োগের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে উপপরিচালক মো. আল আমিন বাদী হয়ে মামলাটি করেন।

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার
টিকটকে তান্ত্রিক ও কবিরাজ পরিচয়ে বিভিন্ন সমস্যার সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে মো. মিজানুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক নারীর কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
২০১৪ সালের ২৪ আগস্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পক্ষে কাজী জাকির হাসান ও মলয় কুমার গাঙ্গুলী বাংলাদেশ বেতারের আগারগাঁও কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের আবেদন করেন। এর প্রায় দুই বছর পর ২০১৬ সালের ২১ এপ্রিল জাতীয় বেতার ভবনের ভেতরে বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের জন্য প্রশাসনিক...

সংসদের শব্দযন্ত্র ও স্বাস্থ্য খাতে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানাল দুদক
জাতীয় সংসদ ভবনের শব্দযন্ত্র পরিচালনা ও মেরামতের নামে অর্থ আত্মসাৎ, স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অগ্রগতির কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৪১ কর্মদিবসে সংস্থাটির বিভিন্ন অভিযোগে মামলা, অভিযোগপত্র, এনফোর্সমেন্ট,











