
প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এম নাজিম এ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ডসভায় তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়।
এম নাজিম এ চৌধুরীর ব্যবসা উন্নয়ন, সেলস ও মার্কেটিং এবং কমিউনিকেশনস খাতে ২৫ বছরের বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।
প্রাইম ব্যাংকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ ও ইস্টার্ন ব্যাংক এবং মেঘনা ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নাজিম এ চৌধুরী একজন সার্টিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালও এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক ফাইন্যান্স প্রফেশনাল, এএওআইএফআই (অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন)।

আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা যাতে চাহিদা অনুযায়ী নিজেদের আমানত তুলতে পারেন, তা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির তারল্য পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেওয়া।
৩ ঘণ্টা আগে
চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ১৫ বছর এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে ডিপি ওয়ার্ল্ড। তবে টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে। শেষ পর্যন্ত এসব সম্পদের মালিক থাকবে বাংলাদেশ সরকার।
৫ ঘণ্টা আগে