
ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও নাবিল গ্রুপকে ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগের মধ্যে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
আজ রোববার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম পর্ষদ সভায় মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
তাঁরা আজকের পত্রিকাকে জানান, মুনিরুল মওলা আগামী তিন মাস তিনি ছুটিতে থাকবেন। সোমবার থেকে তাঁর ছুটি কার্যকর হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। ২০১৭ সাল থেকে ব্যাংকটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। নতুন পর্ষদ গঠনের পর অনিয়ম খুঁজতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।
ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এসব নিরীক্ষায় এস আলম সংশ্লিষ্ট প্রায় এক লাখ কোটি টাকার ঋণে অনিয়মের তথ্য বেরিয়ে আসে। এতে এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদের সভায় তাঁকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
অনিয়মের তথ্য তুলে ধরে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেবে ইসলামী ব্যাংক।
ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন এমডি হিসেবে নিয়োগ পান মুনিরুল মওলা। তাঁর সময় এস আলম গ্রুপ নামে-বেনামে ঋণ নিয়ে ব্যাংকটি দুর্বল করে ফেলেছে। অভিযোগ আছে, এস আলমকে এসব ঋণ পাইয়ে দিতে অনৈতিকভাবে সহযোগিতা করেছেন মুনিরুল মাওলা।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম, এমডি মুনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাঁদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ আছে।

সরকারি আমদানি বিল, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং ঈদ-পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার প্রভাবে আবারও চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। এরই প্রভাবে আন্তব্যাংক বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও...
১২ ঘণ্টা আগে
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন নিয়ে শুরু হওয়া খুলনার হাই-টেক পার্ক এখনো বাস্তবায়নের অপেক্ষায়। অনুমোদনের প্রায় ৯ বছর পরও শেষ হয়নি নির্মাণকাজ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হচ্ছে। বর্তমানে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।
১২ ঘণ্টা আগে
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অধিকাংশ উপজেলা ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষের চরম দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি...
২০ ঘণ্টা আগে
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহন করতে চায় তারা। সবশেষ ২০২৬ সালের হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়।
১ দিন আগে