
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশের দোকান এবং বিপণিবিতানগুলোয় আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। এ ছাড়া দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে তাঁরা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন।
বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

নগদের বদলে কার্ডে ঝোঁক বাড়ছে মানুষের। দৈনন্দিন খরচ, ভ্রমণ ও অনলাইন কেনাকাটায় ক্রেডিট কার্ড এখন ক্রমেই স্বাভাবিক মাধ্যম হয়ে উঠছে। তবে এই প্রবণতার মাঝেই সাম্প্রতিক সময়ে এই লেনদেনে হঠাৎ কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারির তুলনায়...
১ ঘণ্টা আগে
ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বর্তমানে এ সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ ১ লাখ ২৫ হাজার টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতেই এই প্রস্তাব...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহাগ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগরের অ্যালিস সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
মীরসরাই কণ্ঠ পত্রিকার ২৫তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
৩ ঘণ্টা আগে