
ভোরের আলো ফোটার আগেই নরসিংদীর রায়পুরার মরজাল বাজারে শুরু হয় লটকনের বেচাকেনা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সারি সারি ঝুড়ি, ট্রাক-পিকআপে ফল বোঝাই আর পাইকারদের দরদামের হাঁকডাকে কয়েক ঘণ্টার মধ্যেই জমে ওঠে বড় এক মৌসুমি বাজার। প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার লটকন কেনাবেচা হয় এখানে। স্থানীয়দের কাছে তাই মরজাল বাজার এখন ‘কোটি টাকার হাট’।
প্রায় ৪০ বছর ধরে জুন থেকে আগস্ট পর্যন্ত এই বাজারে লটকনের হাট বসছে। ভোর ৪টা থেকেই কৃষকেরা বাগান থেকে সংগ্রহ করা লটকন নিয়ে আসতে শুরু করেন। সকাল ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত থাকে সবচেয়ে বেশি ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারেরা লটকন কিনে ট্রাক ও পিকআপে করে নিয়ে যান নিজ নিজ এলাকার বাজারে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আকার ও মানভেদে বর্তমানে প্রতি মণ লটকন ২ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে প্রতি কেজি লটকনের দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। এখন তা নেমে ৯০ থেকে ১২০ টাকায় এসেছে। দাম কিছুটা কমলেও ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভের আশা করছেন।
মরজাল গ্রামের লটকনচাষি পরাগ আহামেদ বলেন, লটকনই এলাকার অনেক পরিবারের প্রধান আয়ের উৎস। একটি মৌসুমের আয় দিয়ে অনেকে সারা বছরের সংসার খরচের বড় অংশ জোগাড় করেন। তাঁর ৩০ বিঘা বাগানে এবার প্রায় ৬০০ মণ লটকন উৎপাদন হয়েছে। গাছেই প্রায় ৫ লাখ টাকায় ফল বিক্রি করেছেন তিনি।
কুমিল্লার দাউদকান্দি থেকে আসা গৌতম নামে এক পাইকার জানান, প্রায় প্রতিদিনই তিনি মরজাল বাজার থেকে লটকন কেনেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারেরা এখান থেকে ফল কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। সম্প্রতি তিনি গড়ে ১০০ টাকা কেজি দরে লটকন কিনেছেন।
বাজারের ইজারাদার আবু তাহের খান বলেন, প্রতিদিন গড়ে প্রায় দেড় কোটি টাকার লটকন বিক্রি হয়। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত মূল বেচাকেনা হলেও সারা দিনই কমবেশি লেনদেন চলে।
স্থানীয়দের মতে, মরজালের এই লটকনের হাট এখন শুধু একটি মৌসুমি ফলের বাজার নয়; এটি নরসিংদীর গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে এই বাজার। মৌসুম ঘিরে কৃষকের পাশাপাশি শ্রমিক, প্যাকেজিংকর্মী, পরিবহনকর্মী, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়ে।
মরজাল সমতাবাজার পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, এই হাটকে কেন্দ্র করে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কৃষক, শ্রমিক, পরিবহনকর্মী, প্যাকেজিং শ্রমিক, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী—সবাই এই মৌসুমে কাজ পান। দিন দিন লটকনের বাজার আরও সম্প্রসারিত হচ্ছে।
নরসিংদীর লটকনের স্বাদ ও মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, পরিবহন ও বাজারব্যবস্থা আরও উন্নত করা গেলে মৌসুমি এই ফল ঘিরে নরসিংদীর গ্রামীণ অর্থনীতির পরিসর আরও বড় হতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক জানান, চলতি মৌসুমে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব ও শিবপুর উপজেলায় প্রায় ১ হাজার ৮১০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হওয়ার আশা করছেন। উন্নত চাষাবাদ, রোগবালাই দমন ও বাজার সম্প্রসারণে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
১ দিন আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
১ দিন আগে
দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো...
২ দিন আগে
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
২ দিন আগে