
দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে ট্রাভেল, ট্যুরিজম, অ্যাভিয়েশন ও হসপিটালিটি—এই ৪ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। এ জন্য পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আফরোজা খানম বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, অ্যাভিয়েশন ও হসপিটালিটি—চারটি খাতকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। নতুন এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। দেশের পর্যটন উন্নয়নে পর্যটন খাতের নেতৃবৃন্দ ও বেসরকারি অংশীজনদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার দেশের পর্যটনের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে আফরোজা খানম বলেন, সরকারের পাশাপাশি পর্যটন খাতের সংশ্লিষ্ট সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত নিজেদের তুলে ধরলেও, দেশটির কোটি কোটি তরুণ-তরুণীর জীবনে সেই প্রবৃদ্ধির সুফল পৌঁছাচ্ছে না। সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে শুরু হওয়া জেন-জিদের বিক্ষোভ দ্রুতই তীব্র সামাজিক ও রাজনৈতিক অসন্তোষে রূপ নিয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএলের আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএলের করপোরেট কার্যালয়ে...
৫ ঘণ্টা আগে
আগের দিন শুক্রবার ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১১ ঘণ্টা আগে
ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আটকে পড়ায় একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
২১ ঘণ্টা আগে