
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে দেশে আনার দায়িত্ব নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এয়ারলাইনসটি বিনা খরচে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
কারিনার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তাঁর পরিবার জানায়, গতকাল একটি এয়ারলাইনসে মরদেহ আনার চেষ্টা করলেও তা পারা যায়নি। আজ ইউএস-বাংলা এয়ারলাইনস বিনা মূল্যে চেন্নাই থেকে মরদেহ বহন করে ঢাকায় আনবে।
ফ্লাইটটি আজ রোববার (১৭ মে) বিকেলে চেন্নাই থেকে কারিনার মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাঁর বাসায় মরদেহ রাখা হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানার বাড়িতে। সেখানেই তাঁকে দাফন করা হবে।
লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত শুক্রবার গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
কারিনার বাবা জানান, হঠাৎ কারিনার রক্তচাপ কমে যায় এবং চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তা আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।
চেন্নাই থেকে কারিনার মা লোপা কায়সার জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থায় ছিলেন না কারিনা।
চিকিৎসকদের বরাতে তিনি বলেন, কারিনার ফুসফুসে তরল ও কফ জমে সংক্রমণ তৈরি হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে স্থিতিশীল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারের পর্যায়ে নেওয়া সম্ভব হয়নি।
‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যান কারিনা। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বানিয়ে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে শেষ সময়ে এসে ওয়েব সিরিজ ও শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কারিনা ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে অভিনয় করে প্রশংসা পান।

উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাবে দেশের অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হয়ে পড়ছে। শিল্প খাতে উৎপাদন চাপের মুখে, সেবা খাতে চাহিদা কমছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির গতিও দুর্বল হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
‘প্রকৃতি থেকে সম্পদ নেওয়া, পণ্য তৈরি করা, ব্যবহার শেষে ফেলে দেওয়া’—দীর্ঘদিনের এই অর্থনৈতিক মডেলকে আর টেকসই মনে করছেন না নীতিনির্ধারক ও শিল্প বিশ্লেষকেরা। জলবায়ু সংকট, সম্পদের চাপ এবং বৈশ্বিক বাজারে নতুন পরিবেশগত শর্তের বাস্তবতায় এবার সম্পদের পুনর্ব্যবহার...
৮ ঘণ্টা আগে
পশ্চিম এশিয়ার চলমান সংকটের মধ্যেই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে গত শুক্রবার একগুচ্ছ চুক্তি সই করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মধ্যে রয়েছে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের রূপরেখা, ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণ, এলপিজি সরবরাহ এবং গুজরাটের ভাদিনারে...
১৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনা ও রুপার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
১ দিন আগে