
‘প্রকৃতি থেকে সম্পদ নেওয়া, পণ্য তৈরি করা, ব্যবহার শেষে ফেলে দেওয়া’—দীর্ঘদিনের এই অর্থনৈতিক মডেলকে আর টেকসই মনে করছেন না নীতিনির্ধারক ও শিল্প বিশ্লেষকেরা। জলবায়ু সংকট, সম্পদের চাপ এবং বৈশ্বিক বাজারে নতুন পরিবেশগত শর্তের বাস্তবতায় এবার সম্পদের পুনর্ব্যবহার, বর্জ্য কমানো ও টেকসই উৎপাদনকে সামনে এনে এশিয়াজুড়ে সার্কুলার অর্থনীতি বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ঢাকায় যাত্রা শুরু করেছে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক (সাচিন)’। উদ্যোক্তারা বলছেন, ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্য ও শিল্প প্রতিযোগিতায় টিকে থাকতে এখন থেকেই উৎপাদন কাঠামো বদলাতে হবে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গবেষণা ও নীতিনির্ভর এই প্ল্যাটফর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পায়নের প্রচলিত ধারা এখন বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাড়ছে শিল্পবর্জ্য, কমছে প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে পরিবেশগত দায়বদ্ধতার চাপও বাড়ছে রপ্তানিনির্ভর দেশগুলোর ওপর। ফলে অর্থনীতিকে টেকসই রাখতে উৎপাদন ও ভোগব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার বিকল্প নেই।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাচিনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী বলেন, এটি শুধু একটি সংগঠনের যাত্রা নয়; বরং নতুন অর্থনৈতিক চিন্তার সূচনা। তাঁর ভাষায়, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহারের মাধ্যমে এমন একটি শিল্পব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রবৃদ্ধি ও পরিবেশ একসঙ্গে এগোবে।
প্রীতি চক্রবর্তী আরও বলেন, প্রকৃতি থেকে সম্পদ নিয়ে পণ্য তৈরি করে তা ফেলে দেওয়ার যে রৈখিক অর্থনীতি এত দিন চলেছে, সেটি আর কার্যকর নয়। এখন প্রয়োজন এমন একটি মডেল, যেখানে উৎপাদনের প্রতিটি ধাপে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে এবং শিল্পোন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার ভারসাম্য বজায় থাকবে।
অনুষ্ঠানে ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, সার্কুলার অর্থনীতিকে শুধু আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত হিসেবে দেখলে হবে না। কারণ জলবায়ু পরিবর্তন এবং পুরোনো উৎপাদন কাঠামো ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার ওপর প্রভাব ফেলছে। তাঁর মতে, এই পরিবর্তনকে সুযোগ হিসেবে নিতে পারলে বাংলাদেশ বৈশ্বিক সবুজ সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
নুরিয়া লোপেজ আরও বলেন, সার্কুলার অর্থনীতির মাধ্যমে সবুজ বিনিয়োগ আকর্ষণ, ইউরোপের বাজারে রপ্তানি শক্তিশালী করা এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের মতো রপ্তানিনির্ভর শিল্পগুলোতে এখন টেকসই উৎপাদনের বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অনুষ্ঠানে সাচিনের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে বাংলাদেশের পোশাকশিল্পকে কেন্দ্র করে কাজ শুরু হলেও ধীরে ধীরে কৃষি, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্লাস্টিক, বিদ্যুৎ ও জ্বালানি, পানি ও স্যানিটেশনসহ আরও বিভিন্ন খাতে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
প্রতিষ্ঠানটির কার্যক্রমের মূল চারটি ক্ষেত্র হচ্ছে গবেষণা ও উন্নয়ন, নীতিগত সহায়তা, আঞ্চলিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি। একই সঙ্গে তারা এশিয়ান সাসটেইনেবিলিটি ডেটা অ্যান্ড এআই পোর্টাল, সার্কুলার টেক অ্যান্ড ইনোভেশন মার্কেটপ্লেস, বিনিয়োগ প্ল্যাটফর্ম এবং এশিয়ান সার্কুলার ইকোনমি অ্যান্ড ক্লাইমেট সামিট আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে।

উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাবে দেশের অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হয়ে পড়ছে। শিল্প খাতে উৎপাদন চাপের মুখে, সেবা খাতে চাহিদা কমছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির গতিও দুর্বল হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
পশ্চিম এশিয়ার চলমান সংকটের মধ্যেই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে গত শুক্রবার একগুচ্ছ চুক্তি সই করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মধ্যে রয়েছে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের রূপরেখা, ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণ, এলপিজি সরবরাহ এবং গুজরাটের ভাদিনারে...
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনা ও রুপার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই বড়সড় ব্যবসায়িক চুক্তির খবর সামনে এল। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চীন ২০০টি বোয়িং জেট উড়োজাহাজ কেনার বিষয়ে একমত হয়েছে। তবে সংখ্যাটি বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় শেয়ার...
২ দিন আগে