
আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর এবং বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাসুদুর রহমান আজকের পত্রিকার কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।
একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত বড় আকারের কেক নিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দে অংশ নেন।
আজ শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিজিএম মাসুদুর রহমান বলেন, একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছে।
মাসুদুর রহমান আরও বলেন, সমাজের পরিবর্তন ও উন্নয়নের পথে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আজকের পত্রিকা একই নিষ্ঠা, সততা ও পেশাদারত্ব বজায় রেখে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমে ইতিবাচক অবদান রাখবে আশা করি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে আজকের পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন মাসুদুর রহমান।
আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে উভয় প্রতিষ্ঠানের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।

নিশ্চিত হওয়া কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কার্গো রয়েছে। পাশাপাশি স্পট মার্কেট থেকেও কার্গো কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হবে না।
২ ঘণ্টা আগে
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
১২ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
১২ ঘণ্টা আগে