জিএফবি গ্রুপ ইউএসের অর্থায়নে ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকার ৪০ জন হতদরিদ্র রোগীর চোখের ছানি অপারেশনসহ লেন্স প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর দৃষ্টি আই হসপিটাল মোহাম্মদপুরে সম্পূর্ণ বিনা মূল্যে এই ৪০ রোগীর অপারেশন সম্পন্ন হয়।
বন্ধু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম এ ওয়াদুদ জানান, সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফেরাতে বন্ধু উন্নয়ন সংস্থা বদ্ধপরিকর। সে লক্ষ্যে গত ২০ বছরে মানুষের চোখের আলো ফেরানোর দীর্ঘ পথ পরিক্রমায় ১০ হাজারের বেশি মানুষের আলো ফেরাতে কাজ করেছে বন্ধু উন্নয়ন সংস্থা। সবাই দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এর আর্থিক সহযোগিতায় ছিল ইমানা এবং বিদেশ ফাউন্ডেশন ইউএসএ।
ওই ৪০ রোগীর প্রেসক্রিপশনের সঙ্গে বিনা মূল্যে চোখের ড্রপ, চশমাসহ একটি ব্যাগ উপহার দেওয়া হয়। চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন পরবর্তী নিয়মকানুন সম্পর্কে রোগীদের জানানোর পাশাপাশি তাদের আশপাশে অসহায় এবং আর্থিকভাবে অক্ষম ব্যক্তিদের চোখের ছানি ও লেন্স সংযোজনের জন্য প্রয়োজনে বন্ধু উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগে বাংলা ট্রিবিউন, চ্যানেল আই ও লংকা বাংলা ফাইনান্স লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম এ ওয়াদুদ।
চক্ষু শিবির কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক ডক্টর খোরশেদ আলম ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী।

বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১৪ ঘণ্টা আগে