
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের প্রস্তাবের চেয়ে ২১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মালিক, শ্রমিক ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ডের এক বৈঠকে এই প্রস্তাব দেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
বৈঠকে উপস্থিত দুজন প্রতিনিধি আজকের পত্রিকাকে মালিকপক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্দিকুর রহমানের বলেন, ‘আমরা নতুন একটি প্রস্তাব দিয়েছি। এখন মিটিংয়ে আছি কথা বলতে পারব না।’
বৈঠক সূত্রে জানা গেছে, মালিকপক্ষের এই প্রস্তাব নিয়ে শ্রম মন্ত্রণালয় অধিকতর আলোচনার পর সচিবালয়ে আজ ব্রিফিং করা হতে পারে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে মালিকপক্ষ থেকে ১০ হাজার ৪০০ টাকা দেওয়ার প্রস্তাব করলে শ্রমিকেরা গাজীপুর আশুলিয়াসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। এর জেরে প্রায় ৪০০টির মতো কারখানা বন্ধ হয়ে যায়। গত শনিবার থেকে পুলিশ ও বিজিবি কঠোর নিরাপত্তার মধ্যে আবারও পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এর মধ্যেও গাজীপুরের কোনো কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর আসতে থাকে। ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আজও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দেয়।
আজ ন্যূনতম মজুরি নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও মালিক ও শ্রমিক প্রতিনিধি দেরিতে আসায় বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৪ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে