
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) উপকারভোগী ব্যক্তিদের জন্য বরাদ্দ করা ৯ হাজার ৮৩২ বস্তা চাল গুদামে পড়ে রয়েছে চার মাস ধরে। নির্দেশনা থাকলেও চাল বিতরণ করছেন না উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক। তালিকা বদল, নাম বাদ দেওয়া আর ইউএনওর নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এদিকে কর্মকর্তার এমন অবহেলায় গরিব সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ থেকে ফিরে যাচ্ছেন। অন্যদিকে গুদামে অতিরিক্ত চাল মজুতের ফলে চাপে পড়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। সব মিলিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে উপকারভোগী, ইউপি সচিব ও জনপ্রতিনিধিদের মধ্যে।
এক সপ্তাহ ধরে ইউএনও কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত জুলাই মাসে উপজেলার আটটি ইউনিয়নে লটারির মাধ্যমে বাছাই করে ভিডব্লিউবির ২ হাজার ৪৫৮ জন সুবিধাভোগী ব্যক্তির তালিকা চূড়ান্ত করে বদলি হয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। ওই মাস থেকে সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করার জন্য নির্দেশনা এবং চালের ডিওতে অনুমোদন দেন পরে যোগদান করা ইউএনও মফিজুর রহমান। কিন্তু চার মাস চলে গেলেও সেই চাল পড়ে রয়েছে গুদামে, বিতরণ করা হয়নি।
অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান কয়েক দফায় ডেকে মহিলাবিষয়ক কর্মকর্তাকে চাল বিতরণ করতে বললেও তিনি কর্ণপাত করছেন না। এদিকে আগের ইউএনওর চূড়ান্ত করা তালিকা থেকে প্রায় ২৫০ জনের নাম বাদ দিয়ে নতুন তালিকায় স্বাক্ষর করানোর চেষ্টা করেছেন মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক। নতুন ইউএনও স্বাক্ষর না করে আগের ইউএনওর চূড়ান্ত করা তালিকা অনুযায়ী চাল বিতরণ করতে নির্দেশ দেন।
এদিকে লটারির মাধ্যমে উপকারভোগী যাচাই-বাছাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনায় মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুওসুও ইউনিয়ন পরিষদ, ধনতলা ইউপি ও চাড়োল ইউপির চেয়ারম্যান ও সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক মাস আগে। অভিযোগের বিষয়ে জানতে চাইলেও সন্তোষজনক জবাব দাখিল করতে পারেননি মহিলাবিষয়ক কর্মকর্তা।
ইউপি সচিব ও চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, লটারিতে বিজয়ী সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিদিন ইউপি আসছেন চাল কবে পাবেন জানার জন্য। মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তর থেকে সঠিক নির্দেশনা না থাকায় কোনো জবাব দিতে পারছেন না তাঁরা। ফলে ফিরিয়ে দিতে হচ্ছে সুবিধাভোগীদের।
জানতে চাইলে বালিয়াডাঙ্গী খাদ্যগুদামের কর্মকর্তা শাখাওয়াৎ হোসেন বলেন, ‘ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের জন্য উপজেলার ৮ ইউনিয়নের বরাদ্দ করা জুলাই থেকে অক্টোবর ৪ মাসের ৩০ কেজি ওজনের ৯ হাজার ৮৩২ বস্তা চাল গুদামে পড়ে রয়েছে। বারবার মহিলাবিষয়ক কর্মকর্তাকে বলার পরও তিনি চালগুলো বিতরণের উদ্যোগ নিচ্ছেন না। এর মধ্যে নভেম্বরের চাল চলে আসবে। গরিবের চাল আটকে রাখা ঠিক হয়নি। আমরাও নিরুপায়, কিছু করার নেই।’
তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা স্বীকার করে নতুন তালিকায় বদলি হওয়া ইউএনওর স্বাক্ষরের জন্য যোগাযোগ করছেন বলে জানালেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক। তিনি বলেন, ‘তালিকায় স্বাক্ষর হয়ে গেলে চাল বিতরণ শুরু হবে।’ গরিবের চাল এত দিন ফেলে রাখা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কিছু করার নেই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘বিতরণের জন্য আনা চাল গুদামে ফেলে রাখার সুযোগ নেই। বারবার বলার পরও বিতরণ করেননি মহিলাবিষয়ক কর্মকর্তা।’ সুবিধাভোগী ব্যক্তিরা কেউ লিখিত অভিযোগ দিলে মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ (লিখবেন) করবেন বলে জানান ইউএনও। বদলি হওয়া ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, ‘সুবিধাভোগীদের তালিকায় আগের তারিখ দিয়ে স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। লটারিতে যাদের নাম উঠেছে, তাঁরাই চাল পাবেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ১৪ নভেম্বর বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদান করেন মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক। যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের জন্য গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। আট বছরে সাতজন ইউএনও বদলি হলেও তিনি একই কর্মস্থলে দায়িত্বে রয়েছেন। শুধু তা-ই নয়, পাশের উপজেলা রাণীশংকৈলের মহিলাবিষয়ক কর্মকর্তা হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা।

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ওয়াসীমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়ের করা তিনটি মামলার এজাহার নামীয় আসামী ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীম।
১২ মিনিট আগে
পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক
১৭ মিনিট আগে
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর
২৭ মিনিট আগে
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
৩৩ মিনিট আগে