Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে শিশুকে যৌন নিপীড়ন, কিশোর কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে শিশুকে যৌন নিপীড়ন, কিশোর কারাগারে
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশুকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে নিরাপদ হেফাজতে নেয় পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভূল্লীর একটি গ্রামের এক ভ্যানচালকের ছোট মেয়ে। গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত কিশোর তার নানার বাড়িতে এসে শিশুটিকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে একটি নির্জন গলিতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। শিশুটির চিৎকার শুরু করলে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন। মাকে দেখে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে শুক্রবার সকালে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভূল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ভূল্লী থানা-পুলিশ ও বীরগঞ্জ থানা-পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত