
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার থানায় ভুক্তভোগী কৃষি কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হাসেম আলী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রকৃত কৃষক কি না, তা-ও যাচাই করা হচ্ছে।
এজাহার সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর বিকেলে উমরাডাঙ্গী বাজারে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার বিতরণ চলছিল। কৃষকদের চাহিদা অনুযায়ী সার কম থাকায় বিষয়টি নিয়ে মাঠপর্যায়ে আলোচনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এ সময় সার পাওয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হলে একদল ব্যক্তি কৃষি কর্মকর্তাদের ওপর চড়াও হন।
আকতারুল ইসলাম অভিযোগ করে জানান, বিকেল ৫টার দিকে তাঁকে ঘেরাও করে বেধড়ক মারধর করা হয়। তাঁর মুখে ঘুষি মেরে দুটি দাঁত ভেঙে ফেলা হয় এবং আরও দুটি দাঁতে গুরুতর আঘাত লাগে।
এর মধ্যে আসামি লুৎফর রহমান ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ আছে। ঘটনায় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। চিত্র মোহন রায় নামের আরেক কৃষি কর্মকর্তাও মারধরের শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘ঘটনার পর এলাকায় সার বিতরণ বন্ধ রয়েছে। কেন এমন ঘটনা ঘটল, কৃষি অফিসারসহ আমরা বসে বিষয়টি আলোচনা করব।’
রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘কৃষকের নামে কিছু দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে এ হামলা করেছে বলে আমরা জেনেছি।’

স্বাধীনতার পর দীর্ঘদিন পটুয়াখালীর চার আসনের মধ্যে তিনটিতে একক আধিপত্য ছিল আওয়ামী লীগের। তবে এবার সে চিত্র পুরোপুরি বদলে গেছে। তৈরি হয়েছে নতুন সমীকরণ। পটুয়াখালী-১ আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। বাকি তিনটিতে জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের অবস্থান অপেক্ষাকৃত...
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। এখন ভোটের অপেক্ষা। নরসিংদীতে দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব ছিল। তবে দলটি এবারের ভোটে নেই। বিএনপির ভোটও কম নয় এখানে। ফলে এই জেলার পাঁচটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের
৫ ঘণ্টা আগে
নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে এবার সংসদ সদস্য প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে ‘অঞ্চলপ্রীতি’। আসনটিতে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর তিনজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আর ধানের শীষের প্রার্থীর বাড়ি নকলায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের প্রার্থী রশীদ আহমাদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব। তবে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদকে হারাতে এককাট্টা হয়েছেন যশোর জেলা ও মনিরামপুর উপজেলা বিএনপির নেতারা।
৬ ঘণ্টা আগে