
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গোমতীর তীরে গড়ে উঠেছে আমাদের দেবিদ্বার। এই গোমতীর ওপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা। প্রতিবছর বর্ষাকালে গোমতী নদীতে যখন পানি বাড়ে, তখন আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের শঙ্কা তৈরি হয়। ২০২৪ সালে বন্যায় আমাদের এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এই বন্যা থেকে আমাদের জীবন-জীবিকা বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই বেড়িবাঁধগুলো। এই নদী ও বেড়িবাঁধগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।’
শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার হামলাবাড়ী এলাকায় ‘গোমতী নদীর বাম বাঁধের ৩০০ মিটার বাঁধ পুনঃরাকৃতিকরণ’ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এবং ইচ্ছাকৃতভাবেই আমাদের নদীর বাঁধগুলো নষ্ট করে ফেলা হয়। বিশেষ করে গোমতীর পাড় ঘেঁষে অনেক ব্রিকফিল্ড রয়েছে। গোমতীর মাটির ওপর নির্ভর করে ব্রিকফিল্ডের কাঁচামাল সংগ্রহ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতার কারণে আমাদের এই গোমতীর বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন-পরবর্তী সময়ে চেষ্টা চালিয়েছি অবৈধভাবে যেন মাটি কাটা বন্ধ হয়। আমরা শতভাগ বন্ধ করতে না পারলেও আগের চেয়ে অনেকটা কমে এসেছে। এখনো অভিযোগ আসে চরবাকর, লক্ষ্মীপুর, বড়আলমপুর, শিবনগর—এ জায়গাগুলো থেকে মাটি কাটা হয়।’
হাসনাত আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন যদি শতভাগ আইনগত ব্যবস্থা নেয়, তাহলে আমি বিশ্বাস করি এই মাটি কাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব। রাজনৈতিকভাবে আপনাদের শতভাগ সহযোগিতা করা হবে। আমরা চাই ব্যক্তিগত স্বার্থের জন্য যেন আমাদের এই সামগ্রিক পরিবেশগত যে সম্পদ আছে, কোনোভাবে তা নষ্ট না হয়। এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা ও উপজেলা প্রশাসন দেবিদ্বারের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
১৫ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
১৭ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে