ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত পারুলের (৪৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে ওই বাসের চালককে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত পারুল উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংগিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. তরিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ডোডাপাড়া মাদ্রাসার সামনে সড়ক পার হচ্ছিলেন পারুল। এ সময় তেঁতুলিয়া সেভেন স্টার পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন পারুল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী জানান, এ ঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসক।
৪ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত পরিবার গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন খামারিরা। তাঁদের অভিযোগ, গোখাদ্য, ওষুধ, শ্রমিকের মজুরি সব কিছুর দাম বেড়েছে কয়েক গুণ। অথচ দুধের দাম প্রায় আগের জায়গাতেই আটকে আছে।
১৫ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ চার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি দেশ’ ফিশিং জাহাজে মঙ্গলবার দুপুরে আকস্মিক বিস্ফোরণে ইঞ্জিনিয়ারসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে