
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চবিদ্যালয়ের নলকূপের পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নলকূপের পানির বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হওয়া শুরু করলে শিক্ষক ও আশপাশের লোকজন শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অসুস্থ দুই শিক্ষার্থীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
মামুদনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পিয়ন মো. মিজানুর রহমান আমাকে জানায় নলকূপের ভেতরে পলিথিন পাওয়া গেছে। তাতে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা নলকূপের পানি পান করে একে একে বমি করতে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক আমি শিক্ষা অফিসারকে জানাই এবং অসুস্থ কমপক্ষে ৩৫ জনকে পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদির বলেন, অসুস্থ অবস্থায় কমপক্ষে ৩৫ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের টাঙ্গাইলে পাঠানো হয়েছে। অন্য অসুস্থ শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, কৃষিজমিতে ব্যবহারের কীটনাশক নলকূপের পানিতে কে বা কারা মিশিয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক তথ্য পাওয়া যাবে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন ও নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে