
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ৮:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৬-এর একটি আভিযানিক দল।
অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও একই এলাকার আয়শা (২২।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কলেজপড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনায় করা মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে
২ মিনিট আগে
জাহাজটি চীনের শিকৌ বন্দর থেকে প্রথমে সিঙ্গাপুরে যায়। সেখান থেকে ১ হাজার ২৮২টি আমদানি কনটেইনার নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার খালাসের জন্য প্রবেশের সময়ই দুর্ঘটনাটি ঘটে...
৯ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আজ শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের...
১৬ মিনিট আগে
শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৮ মিনিট আগে