
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মারা যাওয়া ফাহাদ উপজেলার কুতুবপুর সুলতাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের পাশে ইটের খোয়ার নিচ থেকে হঠাৎ একটি সাপ বেরিয়ে ফাহাদকে একাধিক কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা রুহুল আমিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাহাদকে মৃত ঘোষণার পর স্বজনদের কথায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরাও তার মৃত্যু হয়েছে বলে জানায়। আজ বুধবার ১০টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের একাধিক ছোবলে বিষ দ্রুত শিশুটির শরীরে ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া যানজটের কারণে তাকে হাসপাতালে নিতে কিছুটা বিলম্ব হয়েছিল।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
১৭ মিনিট আগে
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকায় যাতায়াতের অন্যতম রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে
২৭ মিনিট আগে
বাঁশখালির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। গতকাল বুধবার বিকেলে বিতরণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
১ ঘণ্টা আগে
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড...
১ ঘণ্টা আগে