
স্ত্রী-মেয়েসহ ঘরেই শুয়েছিলেন গণেশ চন্দ্র রবিদাস (৪৮)। হঠাৎ নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যান তাঁর বাড়ির ভেতর ঢুকে পিষে দেয় স্ত্রী আর ১৩ বছর বয়সী মেয়েকে। এ সময় আহত হয়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারেন স্ত্রী-সন্তান আর নেই।
আজ মঙ্গলবার বিকেলে মাথা, বুক, পায়ে ক্ষত ও এক চোখে ব্যান্ডেজ নিয়ে পাগলপ্রায় গণেশ চন্দ্র শ্মশানে ছুটে গেছেন প্রিয় মানুষদের একনজর দেখার জন্য। সেখানে ক্ষতিগ্রস্ত এক চোখে অপলক তাকিয়েই চোখের জলে বিদায় দেন প্রিয় মানুষদের।
আজ ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নল্লাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন গণেশ চন্দ্রের স্ত্রী ফুলু রানী রবিদাস (৪২) ও স্কুলপড়ুয়া মেয়ে রাধিকা রানী রবিদাস (১৩)। ধনবাড়ি পৌর শ্মশানে তাঁদের সৎকার করা হয়।
গণেশ চন্দ্রের ভাই ভিম রবিদাস আজকের পত্রিকাকে বলেন, ‘গণেশ দা তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বারান্দার একটি ঘরে ঘুমিয়েছিলেন। আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে একটা কাভার্ড ভ্যান ঘরের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয় আর দাদা মারাত্মক আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখার জন্য পাগলামি শুরু করেন। পরে তাঁকে ধনবাড়ি পৌর শ্মশানে নিয়ে আসা হয়।’
তিনি আরও জানান, গণেশ মাথা, বুক, পা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁর সিটিস্ক্যানসহ নানা পরীক্ষা করানো হয়েছে হাসপাতালে।
গণেশ চন্দ্রের বড় ছেলে জ্যোতিষ রবিদাশ জানান, মা-বোনের সৎকারের পরেই বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
স্থানীয় বাসিন্দা রিপন আজকের পত্রিকাকে জানান, যশোর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারায়। সেখানে সিএনজিচালকেরা গাড়িটিকে ধীরে চালানোর জন্য চিৎকার করেছেন। কিন্তু চালক তাতে কর্ণপাত করেননি। ওই গাড়িটি ধনবাড়ী থেকে দুই কিলোমিটার দূরে নল্লাবাজার এলাকায় রাস্তার ডান পাশে গণেশ রবিদাশের ঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
গণেশ দাসের প্রতিবেশী মিঠুন রবিদাস বলেন, ‘ভোরে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি কাভার্ড ভ্যানটি ঘরের ভেতর ঢুকে গেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে।’
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে