
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার এক দিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আসমা আক্তার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বর শনাক্ত হওয়া বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী শাহীন আল মামুনকে (৪২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া বাবুল সিকদার (৫০), মাওলানা হুসাইন আলী (৫৫), রিজন (২৫) ও সার্জেন্ট জয়নাল আবেদীনকে (৪৩) হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনুকে (৫০) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো এবং হাঁটু গেড়ে বসা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে...
২০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে এক প্রবাসফেরত ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্না কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগটা পেত না।
২৯ মিনিট আগে