টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূ সুমিতা বেগমকে হত্যার অভিযোগে তাঁর স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কোপাখী গ্রামের ওই ঘটনায় রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুমিতার বোনের স্বামী শরীফ মিয়া বলেন, প্রায় ২৬ বছর আগে দেলদুয়ারের কোপাখী গ্রামের মিনজু মিয়ার সঙ্গে মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের সমেজ মিয়ার মেয়ে সুমিতার পারিবারিকভাবে বিয়ে হয়। কয়েক বছর ধরে মিনজু মিয়া শ্বশুরবাড়ির ওয়ারিশ সম্পত্তির ভাগ এনে দিতে সুমিতা বেগমকে চাপ দেন। এ জন্য একাধিকবার সুমিতার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।
শরীফ মিয়া বলেন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিকবার বাবার বাড়ি ফিরে গেছেন সুমিতা। প্রতিবারই নির্যাতন না করার শর্তে সুমিতাকে ফিরিয়ে এনেছেন তিনি। গতকাল শনিবার পারিবারিক সমঝোতার ভিত্তিতে সুমিতাকে বাড়ি ফিরিয়ে নেন মিনজু মিয়া।
সুমিতার ভগ্নিপতি আরও বলেন, সুমিতার সঙ্গে তাঁর মা হালিমা বেগম ও বোন ববিতাও যান মিনজুর বাড়িতে। রাত ১টার দিকে হঠাৎ সুমিতার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে যান মা হালিমাসহ অন্যরা। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় সুমিতা বেগমের নিথর দেহ পড়ে আছে।
শরীফ মিয়া বলেন, এ সময় ববিতা তাঁর বোনের দিকে এগিয়ে যেতে চাইলে মিনজু মিয়া তাঁকেও রড দিয়ে আঘাত করেন। আহত ববিতা বেগমকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, নিহত সুমিতা বেগমের বোন ববিতা বেগম বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা করেছেন। পরে রাতেই মিনজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের জন্য জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
১ ঘণ্টা আগে