কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের পর টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিমন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের সব উন্নয়ন দৃশ্যমান। পদ্মা সেতু, ফোর লেন রাস্তা, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেলসহ শত শত উন্নয়ন দৃশ্যমান। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন হয়েছে। এবার আমাদের মূল স্লোগান হলো উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। আমাদের দেশের প্রায় পাঁচ কোটি যুবক-ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টি করাই হলো এবারের মূল্য লক্ষ্য।’
মন্ত্রী আরও বলেন, ‘আইসিটির উন্নয়ন-সম্প্রসারণ ও ইকোনমিক জোন করার মাধ্যমে শিল্পায়ন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেই দেশের উন্নয়ন টেকসই হবে।’
এ সময় মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক মীর ফরহাদুল আলম মনি, মো. সাদিকুল ইসলাম সাদিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৩ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৩০ মিনিট আগে