
টাঙ্গাইলের নাগরপুরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় ওসিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটাসহ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এই সংঘর্ষ হয়।
আজ সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপজেলা গেট থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা নাগরপুর বাজারের সদর সড়কে মিছিল নিয়ে গেলে সেখানেও পুলিশ লাঠিপেটা করে। তৃতীয় দফায় শিক্ষার্থীরা তলতলা সড়কে অবস্থান নিলে সেখানে পুলিশ ও ছাত্রদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় নাগরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের লাঠিপেটায় আহত ছাত্ররা হলেন প্রধান সমন্বয়ক মো. জাহিদ হাসান, মিঠু, ফাহিম, মো. রাফি ও সামিম।
আন্দোলনে স্থানীয় সমন্বয়ক মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। পুলিশ ও ছাত্রলীগ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে। এ হামলার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) বেলা ৩টায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।’
ছাত্রদের লাঠিপেটা প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারী ছাত্রদের মিছিল সরকারি কলেজ গেটের সামনে পৌঁছালে তাঁদের মিছিল না করতে ও শান্ত থাকতে বলা হয়। কিন্তু তবু তাঁরা মিছিল করে বাজারে আতঙ্ক ছাড়ানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
৪০ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪৪ মিনিট আগে