
টাঙ্গাইলের মধুপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আজাদ আলী (৫৫) নামের এক কসাইকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুর থানার বাইদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজাদ আলীর বাড়ি জামালপুর জেলার তুলসীপুর গ্রামে।
মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলসীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাঁকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলসীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসেন। তাঁরা তাঁকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করেন। আজ সকালে মাংস বিক্রির জন্য কসাই আজাদ আলী এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-৯ জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যান। সাতটি জীবন্ত ঘোড়াকে থানায় আনা হয়। এ ছাড়া ঘোড়া জবাই করা কিছু মাংস ও মাংস প্রস্তুত করার যন্ত্রপাতি জব্দ করা হয়। পুলিশ জানায়, আজাদ আলী ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে