
টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত মাকে আটক করে পুলিশ।
মৃত শিশুর নাম মোহাম্মদ আলী (২)। সে পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মায়ের নাম হিরা আক্তার (৩০)। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।
সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, আমি অশিক্ষিত, আর আমার স্ত্রী এইচএসসি পাশ। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এর আগেও দুটি বিয়ে হয়েছিল। মাঝে-মধ্যেই সে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। গতকাল রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে।
ইব্রাহিম মিয়া আরও বলেন, সে ফিরে এলে সন্তানের কথা জিজ্ঞাসা করলে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার সন্তানকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায়। পরিবার ও স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম। তদন্ত কমিটির সদস্যরা হলেন—পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত
১ মিনিট আগে
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল মাওলাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে সিংহ নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিংহ নদীর রোহিতপুর ও রামেরকান্দা এলাকায় এ অভিযান চলে। অভিযানে নদীর জায়গা দখল করে গড়ে তোলা তিনটি বড় স্থাপনাসহ বেশ কয়েকটি স্থাপনা
৬ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাদিক আহমদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে