
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাদিক আহমদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিক মোটরসাইকেলে করে তালিমপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে হঠাৎ সড়কে থাকা একটি গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গরুটিও মরে গেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ নামের এক তরুণ নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
৬ মিনিট আগে
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
২৮ মিনিট আগে
কক্সবাজারের রামুর হিমছড়িতে কথিত আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা চুরি করে পালানোর সময় নিজ জামাতাকে আটকাতে গিয়ে সিদ্দিকুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মারধরে জামাতা রাসেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল
৪৩ মিনিট আগে