সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সিলেটগামী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী।
নিহত ব্যক্তি আনোয়ার হোসেন (৩৫) বরিশালের মুলাদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক গাড়িচালকের দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
২২ মিনিট আগে