Ajker Patrika

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন
সিলেট বিমানবন্দরে সালেহ আহমেদের লাশ গ্রহণ করেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার মৌলভীবাজারের বড়লেখা গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমেদের মরদেহ গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পরিবারের সদস্যরা।

বিকেলে সালেহ আহমেদের লাশ বাড়িতে আসার পর এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আত্মীয়স্বজন ও বিভিন্ন এলাকার মানুষে সালেহ আহমেদের মরদেহ দেখতে ভিড় করেন। বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহত সালেহ আহমেদের পরিবারকে যতটুকু সাহায্য করা প্রয়োজন, ততটুকু করা হবে। ইতিমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষে থেকে কিছুটা সহযোগিতা করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন।

তখন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। পরে সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল থেকে সালেহ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত