
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান ও কপিল উদ্দিন লিটন।
এর আগে গতকাল সোমবার রাতে চা-বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ইমাম উদ্দিন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চা-বাগান এলাকায় বিক্ষোভ করেন। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
আরও জানা যায়, গতকাল রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে কথিত চোর সন্দেহে আটক করেন চা-বাগানের লোকজন। পরে কয়েকজন মিলে তাঁর ওপর নির্যাতন চালান। নির্যাতনের একপর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয়। তবে ইমাম উদ্দিনের পরিবারে দাবি, হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। মামলার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১৬ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ ঘণ্টা আগে