
সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে জৈন্তাপুর মডেল থানায় বিজিবির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিজিবির ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পর প্রাথমিক তদন্তপূর্বক মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারের অভিযান চলমান আছে।
আসামিরা হলেন মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলাউদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফসসাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫), মো. ছালাম (২৯), মো. আব্দুল (৫০), ইসমাইল হোসেন বাছির (২৮), তানু আহমেদ (৩০), নুরু মিয়া (৩২), ইমন আহমদ (২৭), আমিন আহমদ (৩২), রিপন মিয়া (৩২), মো. জালাল উদ্দিন মনা (৪৫), আলমগীর (২৮), মো. আফছার (২৮), ইমন (৩০), মো. জসিম (৩০), মো. উজ্জ্বল (৩৮), মো. সাত্তার (৩৫) ও মো. হেলাল (৩২)।
এর আগে বুধবার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ১২৮৮ পিলারসংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকার ১৫০ গজ ভেতরে রাজবাড়ী বিওপির টহল টিম ভারতীয় ছয়টি গরু আটক করে।
পরে গরু জৈন্তাপুর বিওপিতে নিয়ে যাওয়ার সময় রাস্তা অবরোধ করে চোরাকারবারি চক্র বিজিবির টহল টিমের ওপর হামলা চালায়। হামলা বিজিবির সদস্য ল্যান্স নায়েক (৮২৬৯৫) মো. ওমর ফারুক আহত হন।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
৪ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
৮ মিনিট আগে
গত ২ জানুয়ারি রাতে অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে মারধরের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়।
২২ মিনিট আগে
পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে