বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নিহত সোহাগ শেখের (৪২) দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার উপজেলার উদয়পুর সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার রাতে তিনি উপজেলা সদরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারের ঢেউ টিন ব্যবসায়ী এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, হত্যাকাণ্ডের এক দিন পার হলেও থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। এমনকি ৭ মার্চ ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া নূর ইসলাম (২৭) তাঁর প্রতিষ্ঠানের (শেখ ট্রেডার্স) বিক্রয় প্রতিনিধি। ওই ঘটনায়ও থানায় কোনো মামলা হয়নি।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, দুর্বৃত্তের গুলিতে সোহাগ নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। স্বজনদের আসতে বলা হয়েছে। তাঁরা এলে মামলা হবে। তবে অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে মোল্লাহাট বাজারের ব্যবসায়ীরা আজ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শোক মিছিল করেছে। মিছিল শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
৭ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
১০ মিনিট আগে
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা পরিচাল
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না।’
১৪ মিনিট আগে