
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ম রমিজ উদ্দিন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ ও এনসিপির জুবাইরুল ইসলাম আরিফ।
চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সাবেক সহসভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল প্রমুখ। সঞ্চালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

যশোরের কেশবপুরে মাছের খাবার হিসেবে ৩২টি ড্রামে করে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
৩ মিনিট আগে
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় দুপুর
১৭ মিনিট আগে
দুর্গাপূজা সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাড়া-মহল্লার মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে পূজার প্রসাদ তৈরি ও অতিথি আপ্যায়নের জন্য নারকেল ও গুড় কিনতে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত ভারতীয় নারকেল আমদানি হওয়ায় গত বছরের তুলনায় এবার দাম ক
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মার্কেট থেকে কেনা একটি আইফোন জব্দ এবং ট্র্যাকিং খরচের কথা বলে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু।
৩২ মিনিট আগে