
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালে কয়েক ধরনের মালামাল, ট্রলি ও একটি বারকী নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
আজ দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ক্যাম্প এবং মিনাটিলা বিওপি অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়ি, ক্লোপজি ক্রীম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ী, চা-পাতা, চকলেট, ফল, সুপারি, বিস্কুট জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি, বারকী নৌকা জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাচালান মালামালের মূল্য প্রায় ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৬ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২০ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে