
চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ছয়টি বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়নি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করে পুনরায় দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এই নতুন প্রক্রিয়ায় বার্থ অপারেটর নিয়োগে সুপারিশ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফিয়া আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) জিসিবির ছয়টি বার্থে জাহাজ থেকে পণ্য উঠানামার জন বার্থ অপারেটর নিয়োগের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এ প্রস্তাব ২২ জুলাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। তবে অনুমোদনের পরিবর্তে কমিটি প্রস্তাবটি ফেরত দিয়ে নতুন দরপত্র আহ্বানের আগে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেয়।
এর পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় এক অফিস আদেশে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটিকে আগের দরপত্র প্রক্রিয়া পর্যালোচনা করে নতুন দরপত্র আহ্বানের বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী ও নৌপরিবহন মন্ত্রী। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জিসিবির ছয়টি বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ পরিচালনার জন্য আহ্বান করা দরপত্রে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে কারিগরি মূল্যায়নে ১১টি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়। পরে আর্থিক প্রস্তাব মূল্যায়ন শেষে টেন্ডার মূল্যায়ন কমিটি প্রতিটি বার্থের জন্য সর্বনিম্ন দরদাতা একটি করে মোট ছয়টি প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য নিয়োগের সুপারিশ করে।
সুপারিশকৃত ছয়টি প্রতিষ্ঠানের মোট দরমূল্য ছিল ২৬৪ কোটি ৫ লাখ টাকা। প্রস্তাবে বার্থ-২-এর জন্য ৪৪ কোটি ২ লাখ টাকায় রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্স, বার্থ-৩-এর জন্য ৪৩ কোটি ৯৯ লাখ টাকায় এ ডব্লিউ খান অ্যান্ড কোম্পানি লিমিটেড, বার্থ-৪-এর জন্য ৪৪ কোটি ১ লাখ টাকায় ইউনাইটেড ট্রেডিং কোম্পানি, বার্থ-৫-এর জন্য ৪৪ কোটি টাকায় কসমস এন্টারপ্রাইজ, বার্থ-৭-এর জন্য ৪৪ কোটি টাকায় ফোর জুয়েল স্টিভেডরিং সিন্ডিকেট লিমিটেড এবং বার্থ-৮-এর জন্য ৪৪ কোটি ২ লাখ টাকায় পঞ্চরাগ উদয়ন সংস্থাকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফিয়া আখতার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বন্দরের ছয় বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন পায়নি, ফের দরপত্র আহ্বানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটি করা হয়েছে।
জানা গেছে, বর্তমান ছয়টি বার্থ অপারেটরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন অপারেটর নিয়োগের প্রয়োজন দেখা দেয়। এ লক্ষ্যে সিপিএ এক ধাপ, দুই খাম (ওয়ান স্টেজ, টু এনভেলপ) পদ্ধতিতে দরপত্র আহ্বান করে। দরপত্র মূল্যায়ন শেষে প্রতিটি বার্থের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে নিয়োগের সুপারিশ করা হয়।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৬ সালের ৩২তম বৈঠকে প্রস্তাবটি আলোচনা করলেও অনুমোদন না দিয়ে তা ফেরত পাঠায়। তবে প্রস্তাবটি ফেরত দেওয়ার কারণ এখনো প্রকাশ করেনি মন্ত্রিপরিষদ বিভাগ।
এ বিষয়ে বন্দরের সচিব সাইয়েদ কেফায়েত হামিম আজকের পত্রিকাকে বলেন, আমরা এখনো এ ধরনের আদেশ পাইনি।

‘আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। একই সঙ্গে সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের কাজও দৃশ্যমানভাবে শুরু হবে। রেললাইনটি চালু হলে এ অঞ্চলে পর্যটননির্ভর অর্থনীতি সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের সভাপতি...
৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক রবিউল। তাঁর বাড়ি দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে।
২০ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াত কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন দল কথায় কথায় গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে চাচ্ছে।
২৪ মিনিট আগে