
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার ভোর ৪টা পর্যন্ত টাস্কফোর্স এই অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে ১১ জনকে আটকের পর প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ছয়টি বাল্কহেড ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জামালগঞ্জের দুরালপুর গ্রামের মো. এবাদুর রহমান, হরিণাকান্দি গ্রামের মো. মহাসিন আহমদ, দুর্লভপুর গ্রামের মো. একরাম হোসেন, মো. আতাউর রহমান, মো. নজরুল ইসলাম, মুজিবুর রহমান, বিশ্বম্ভরপুরের সংগ্রামপুর গ্রামের মো. মফিকুল হক, বসন্তপুর গ্রামের মো. সজিব, আলী রাজ, তাহিরপুর উপজেলার শুলাহা গ্রামের মো. তৌফিক মিয়া ও একই গ্রামের মো. আলী হোসেন।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্সের এই অভিযানে বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও রবিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ইজারাবহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু তোলার অপরাধে ১১ জনকে আটকের পর জরিমানা করা হয়েছে। কেউ অবৈধভাবে বালু তুললে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগদখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
৩ মিনিট আগে
২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
৯ মিনিট আগে
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভায় কাজের পাশাপাশি রাজু একসময় মাদক কারবারে জড়িত ছিলেন। তবে দুই ছেলের (১০ ও ৫ বছর) ভবিষ্যতের কথা ভেবে সম্প্রতি ওই পথ থেকে সরে দাঁড়ান। এর পর থেকে স্থানীয় একটি চক্র তাঁকে পুনরায় মাদক বিক্রিতে বাধ্য করার চেষ্টা করে।
২০ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে