হাওর

নেত্রকোনায় হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান
নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। হাওরাঞ্চলের রয়েছে বিপুল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনা।

হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ
হাওরের বিস্তীর্ণ জনপদ পেরিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অনেকেরই বাড়ি থেকে খাবার আনার সুযোগ থাকে না। ফলে ক্ষুধার্ত পেটে সারা দিন ক্লাস করতে হয় তাদের। আবার খাবারের জন্য বিদ্যালয় থেকে বেরিয়ে বাজারে গেলে নষ্ট হয় মূল্যবান সময়।

বিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে চারদিকে। সেই অস্থির সময়েই ময়মনসিংহ অঞ্চলে পরিচয়, তারপর ভালোবাসা—অস্ট্রেলীয় নাগরিক সিরিল জেমস মূর ও এডনার। যুদ্ধের বিভীষিকার মাঝেও তাঁরা স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে ঘর বাঁধার। বিয়ের জন্য বেছে নিয়েছিলেন নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ।

কৃষক সেজে হাওর থেকে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
নেত্রকোনার মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।












