
সিলেটে কিশোর গ্যাং লিডার মামুন আহমেদ ওরফে বুলেট মামুন (২০) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরের বালুচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার মামুন এসএমপির শাহপরান (রহ.) থানার বালুচরের হারুনুর রশীদের ছেলে। গ্রেপ্তার দুই সহযোগী হলেন একই এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) ও খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮)। আজ বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা-পুলিশ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশের যৌথ অভিযানে শাহপরান (রহ.) থানার বালুরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বুলেট মামুন শাহপরান (রহ.) থানার তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। সিডিএমএস পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে