কিশোর গ্যাং

শ্রীপুরে বসতবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ
গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছয়টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দুই ভাই আহত হয়েছেন বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফেসবুকে ৮ পিস্তল দেখিয়ে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার
পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চারজন, ফরিদগঞ্জ থানা পাঁচ, মতলব দক্ষিণ থানা এক, মতলব উত্তর থানা এক, হাজীগঞ্জ থানা দুই, শাহরাস্তি থানা এক এবং কচুয়া থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

ফ্যাসিস্ট সরকার কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করেছে: প্রতিমন্ত্রী টুকু
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’












