সিলেটে ১৮ মাস ধরে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিজিবি-১৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে ওই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে-৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৮৬ পিস ইয়াবা।
বিজিবি জানান, ২০২১ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা ওই সব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেছে বিজিবি। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।
বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যগুলোর জব্দ করা হয়। সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য প্রবেশ বন্ধ করতে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে। মূলত মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে বিজিবি।
ওই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২৮ মিনিট আগে
রাতে রাকিবসহ কয়েকজন মেয়েবন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় গুলিবিদ্ধসহ...
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধ মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে এক যুবককে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমানকে হাতে বেত নিয়ে প্রকাশ্যে
১ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ১৫টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে