
রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশীগঞ্জের ফরিদ জামান (৬৪)। আহত দুজনের পরিচয় জানা যায়নি।
মরদেহগুলো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। আহত ব্যক্তিরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) কোম্পানির কর্মী।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়ায় একটি মন্দিরের পাশের মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তুলছিলেন বিদ্যুতের কর্মীরা। ওই সময় অপর একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
এ বিষয়ে ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক জানান, এক মাস ধরে খাঁপাড়া এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ চলছে। আজ ট্রাক থেকে ক্রেন দিয়ে তার নামানোর সময় কোনোভাবে এ ঘটনা ঘটে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩৮ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে