সিলেটের গোয়াইনঘাটে ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলিম উল্লাহ (৫০) এবং অভিযুক্ত সয়ফুল্লাহ (৬০) ওই গ্রামের তুতি মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে অভিযুক্ত সয়ফুল্লাহের ছেলে জুবের আহমেদের (২০) বিরুদ্ধে নিহত কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। তখন পরিবারের সদস্য ও এলাকার লোকজন জুবেরকে আটক করেন। পরে এ ঘটনার মীমাংসার জন্য আগামী বুধবার সালিস বৈঠকের দিন ধার্য করে জুবেরকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে জুবেরের বাবা গোপনে অন্যত্র তাঁর বিয়ে দেন।
আজ দুপুরে কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা কলিম উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, আজ থানায় এসে ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী ও তার বাবা-মা মামলা করেন। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শেষে ফিরে এলে হত্যাকাণ্ড ঘটে। তবে কলিম উল্লাহকে তাঁর ভাই না কি ভাতিজা হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, এ ঘটনায় সয়ফুল্লার বড় ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সয়ফুল্লাহ ও জুবেরসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন...
৩০ মিনিট আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
৩৮ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে