
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান আয়নুল।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলায় সংসদ সদস্য আহত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, ‘ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন-সংক্রান্ত একটি জরুরি মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে। তিনি (এমপি) তখন ঘটনাস্থলে ছিলেন না; খবর পেয়ে রায়গঞ্জের উদ্দেশে রওনা হন।’

ফেসবুকে লাইভে ভিপি আয়নুল হক অভিযোগ করে বলেন, ‘দুষ্কৃতকারী যারা দেশের ক্ষতি করে, দেশের ও দেশের মানুষের ক্ষতি করে। জান মালের নিরাপদ নাই আমাদের। আমরা সরকারি দল হওয়ার পরেও আমরা সুন্দর করে কথা বলেছি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করছি। কিন্তু জামায়াত শিবির, এনসিপি আক্রমণ করে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমার গাড়িতে ঢিল ছুড়েছে। অস্ত্রসহ আমার ওপর হামলা করেছে। প্রশাসনের কাছে আমি দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। এদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হযরত আলী উসমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের উপজেলা পর্যায়ে যুবশক্তি ও এনসিপির কোনো কমিটি নেই। আর এটার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।’
হযরত আলী উসমান আরও বলেন, ‘চান্দাইকোনা-ধানগড়ারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন-সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটি সভা হয়। চান্দাইকোনা এমপির এলাকা হওয়ায় সেখানে নেওয়ার চেষ্টা করে। অপর দিকে ধানগড়ার স্থানীয়রা সেখানে রাখার চেষ্টা করে। এটা নিয়ে সেখানকার স্থানীয়রা এমপির গাড়ির সামনে শুয়েও পড়েছিল। পরবর্তী সময়ে এটা নিয়ে ঝামেলার বিষয়টি শুনেছি।’
রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো হামলার ঘটনাই ঘটেনি। এমপি আয়নুল হক একটা সিনক্রিয়েট করছেন। গাড়ির গ্লাস কীভাবে ভাঙল, সেটা তাঁরাই বলতে পারবেন।’
গোলাম মর্তুজা আরও বলেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গায় স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বরাদ্দ আসার পর এমপি আয়নুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নিতে চাইছিলেন। কিন্তু ধানগড়ার লোকজন, যারা বিএনপি করে, তারাও এটা মেনে নিতে পারেনি। সে জন্য আজকে একটি মতবিনিময় সভা করতে এসেছেন, কিন্তু কেউ তাঁর কথা শোনেনি। পরে এমপি আয়নুল হক যাওয়ার সময় লোকজনের ওপর গাড়ি তুলে দিয়েছেন।

নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে কন্যাশিশুসহ বিষপান করেন পিংকি বেগম (২৮)। এতে শিশু সুমাইয়া বেগম (৮) মারা গেলেও বেঁচে আছেন পিংকি। তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ মিনিট আগে
মামলা নিতে অস্বীকৃতির অভিযোগে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
২২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর চরে চোর সন্দেহে নুর মোহাম্মদ (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
৩৪ মিনিট আগে